Nandigram: নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মী খুনের প্রতিবাদে বিক্ষোভ, দেখুন
বিজেপির মহিলা কর্মীর মৃত্যুতে নন্দীগ্রামে আজ সকাল থেকে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নয়াদিল্লি: উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার সকাল থেকে নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটের আগে নন্দীগ্রামে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার (East Medinipur District) মনসাতলায় বাইক বাহিনী হামলা করে বলে অভিযোগ। হামলায় এক বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম রথিবালা আড়ি। আহত হয়েছেন আট জন। ওই বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির কর্মী নিহত হওয়ার পর নন্দীগ্রামে আজ সকাল থেকে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি দোকানে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেখুন
VIDEO | West Bengal: Several shops were torched by an angry mob in East Medinipur district's #Nandigram after a local woman BJP worker was killed. Heavy police deployment made in the area to control the situation.#BengalNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/StsHX0AP8S
— Press Trust of India (@PTI_News) May 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 23, 2024 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

