Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল, সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে ইডির আরেকটি দল

সংবাদ মাধ্যম সূত্রের খবর আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে। চন্দন লৌহ এবং তাঁর স্ত্রী ক্ষমা লৌহকে জেরা করছেন ইডি আধিকারিকরা।

Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল, সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে ইডির আরেকটি দল
ED On Sandip Ghosh House Photo Credit: X@ANI

বঋহস্পতিবার সাত সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বাড়িতে তল্লাশি অভিযানে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল (Enforcement Directorate)। কলকাতার চিনার পার্কের বাড়িতে হানা দেন অফিসাররা। এছাড়া ইডির আরেকটি দল তল্লাশি চালাচ্ছে কালিন্দির একটি মেডিক্যাল সরঞ্জাম সররবরাহকারী অফিসেও। সংবাদ মাধ্যম সূত্রের খবর আর জি করে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে। চন্দন লৌহ এবং তাঁর স্ত্রী ক্ষমা লৌহকে জেরা করছেন ইডি আধিকারিকরা। গত ২৫শে আগস্ট সিবিআই এর তরফে চন্দন লৌহের বাড়ি ও আরো কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

বিস্তারিত তথ্য আসছে-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).