Sheikh Shahjahan: শাহজাহানকে তিহারে নিয়ে গিয়ে 'ট্রিটমেন্ট' করুক ইডি, সিবিআই, মন্তব্য সুকান্তর
শেখ শাহজাহানকে গ্রেফতারির পর বৃহস্পতিবার ফের মুখ খুললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপি নেতা বলেন, শাহজাহানের গ্রেফতার রাজনৈতিক। শুধু তাই নয়, শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সুকান্ত। পাশাপাশি তিনি আরও বলেন, শাহজানের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি দায়ের করা হয়েছে,তা সব জামিনযোগ্য। নারী নির্যাতনের কোনও ধারা শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে আরোপ করা হয়নি বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি বিজেপি শাহজাহানের গ্রেফতারিকে 'ফেস সেভিং অ্যাক্টিভিটি' বলে অভিযোগ করেন। সেই কারণে ইডি, সিবিআই শাহজাহানকে হেফাজতে নিক এবং তিহারে গিয়ে তাঁর চিকিৎসা করা হোক বলেও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Sheikh Shahjahan: শেখ শাহজাহান পুলিশ হেফাজতে, ফের আদালতের দ্বারস্থ ইডি
শুনুন কী বললেন সুকান্ত মজুমদার...
#WATCH | On the arrest of Sheikh Shahjahan, West Bengal BJP president Sukanta Majumdar says, "This is a political arrest and efforts are being made to save him. Whatever sections have been imposed (against him), they are mostly bailable. There is no section related to women's… pic.twitter.com/366QSJ9rsx
— ANI (@ANI) February 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

