Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে সব ধরনের উপযুক্ত পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী, বললেন শশী পাঁজা

Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে সব ধরনের উপযুক্ত পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী, বললেন শশী পাঁজা
Shashi Panja (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে উপযুক্ত পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তদন্ত চলছে। সন্দেশখালিতে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং নির্যাতিতরা বিচার পাবেন। এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, রাজ্য পুলিশ এবং মহিলা কমিশনের সদস্যরা সন্দেশখালিতে গিয়েছেন। সেখানে রাজ্য সরকারের তরফে ক্যাম্প তৈরি করা হয়েছে। সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে যে নির্যাতন হয়েছে, তা অস্বীকার করা হচ্ছে না বলে জানান শশী পাঁজা (Sashi Panja)। পাশাপাশি তিনি আরও বলেন, সন্দেশখালির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশের পরই পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে বলেও সাংবাদিকদের সামনে মন্তব্য  করতে শোনা যায় শশী পাঁজাকে।

আরও পড়ুন: Sandeshkhali Incident: সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন দিয়ে শুনলেন সব কথা (দেখুন টুইট)

শুনুন কী বললেন মন্ত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 02:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).