RG Kar Hospital: বাড়ছে আরজি কর-কাণ্ডের ক্ষোভ, দেশজুড়ে আন্দোলন ফোরডার
আরজি কর কাণ্ডের বিচার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার মত কিছু দাবি নিয়ে বিক্ষোভে বসেছে ফরডা। সোমবার দেশের হাসপাতালগুলোতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন।
আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। প্রশ্নের মুখে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা। শুক্রবার থেকেই রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ প্রতিবাদে সামিল হয়েছেন। এবার প্রতিবাদের আরও এক ধাপ এগিয়ে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (Federation of Resident Doctors Association)। আরজি কর কাণ্ডের বিচার, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার মত কিছু দাবি নিয়ে বিক্ষোভে বসেছে ফোরডা (FORDA)। সোমবার দেশের হাসপাতালগুলোতে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। তবে চিকিৎসক সংগঠনের এমন পদক্ষেপের জেরে রোগীরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডে চার জুনিয়র চিকিৎসককে তলব লালবাজারের
দেশজুড়ে আন্দোলনের ডাক...
#WATCH | West Bengal | FORDA (Federation of Resident Doctors Association) has called a nationwide strike, demanding justice for the woman PG trainee doctor who was found raped & murdered at RG Kar Medical College & Hospital in Kolkata.
Visuals from the Medical College and… pic.twitter.com/3BfxYNEVmR
— ANI (@ANI) August 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

