Ram Navami Violence In West Bengal: রামনবমীকে কেন্দ্র করে চলা হিংসাত্মক ঘটনার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা (দেখুন টুইট)

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হিংসার আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সৃষ্টি হয় দাঙ্গার অবস্থা।

Ram Navami Violence In West Bengal: রামনবমীকে কেন্দ্র করে চলা হিংসাত্মক ঘটনার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা (দেখুন টুইট)

গত ৩০ শে মার্চ রাম নবমীকে (Ram Nabami) ঘিরে অশান্ত হয়ে ওঠে  বাংলা।  অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার (Howrah) শিবপুর (Shibpur) আর সাঁকরাইল, হুগলীর (Hooghly)রিষড়া, কোন্নগর সংলগ্ন এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিস বাহিনী। রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হিংসার আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। সৃষ্টি হয় দাঙ্গার অবস্থা। এবার সেই হিংসাত্মক ঘটনার তদন্তভার গ্রহন করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

তদন্ত হাতে নিয়েই ৩০ মার্চ হাওড়া এবং হুগলি জেলায় সংঘটিত হিংসা ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনের অধীনে ছয়টি নতুন এফআইআর নথিভুক্ত করল এন আই এ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 12, 2023 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).