Ram Navami Violence: রাম নবমীতে হিংসা, রাজ্য পুলিশ নয় তদন্ত করবে NIA, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Ram Navami Violence: রাম নবমীতে হিংসা, রাজ্য পুলিশ নয় তদন্ত করবে NIA, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Calcutta High Court (Photo Credit: Wikimedia Commons)

রাম নবমীতে (Ram Navami) হাওড়া এবং ডালখোলায় যে অশান্তি শুরু হয়, তার তদন্ত এবার করবে NIA। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই রাম নবমীর হিংসা নিয়ে তদন্ত করবে বলে জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের বিচারক টি এস শিভাঙ্গনমের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, রাম নবমীতে হাওড়া, ডালখোলায় যে হিংসা ছড়ায় তার তদন্ত এতদিন পর্যন্ত করছিল রাজ্য পুলিশ। এবার রাজ্য পুলিশের তরফে সমস্ত তদন্তভার এবং প্রয়োজনীয় কাগজপত্র NIA-এর হাতে তুলে দিতে হবে বলে জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).