Radhikapur Express: রেললাইনের উপর আচমকা চলে আসে লরি, মাঝ রাতে ফারাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস

রবিবার রাত দেড়টা নাগাদ ফারাক্কার বল্ললপুরে ব্রিজের নীচে রেললাইনের উপর আচমকা চলে আসে একটি বালি বোঝাই লরি। তা দেখা মাত্রই তৎক্ষণাৎ ট্রেনের জরুরিকালিন ব্রেক কষেন চালক। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও সংঘর্ষ এড়ানো যায়নি।

Radhikapur Express: রেললাইনের উপর আচমকা চলে আসে লরি, মাঝ রাতে ফারাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস
Radhikapur Express Train Collides With Truck (Photo Credits: X)

মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কায় (Farakka) দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস। রবিবার গভীর রাতে দ্রুতগতির ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে বালি বোঝাই লরির। রেল সূত্রে খবর, আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত দেড়টা নাগাদ ফারাক্কার বল্ললপুরে ব্রিজের নীচে রেললাইনের উপর আচমকা চলে আসে একটি বালি বোঝাই লরি। তা দেখা মাত্রই তৎক্ষণাৎ ট্রেনের জরুরিকালিন ব্রেক কষেন চালক। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও সংঘর্ষ এড়ানো যায়নি। আচমকা ব্রেক কষার ফলে এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। লাইনচ্যুত হয় ইঞ্জিনের চাকা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা। তৎপরতার সঙ্গে নেভানো হয় ইঞ্জিনের আগুন। ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).