R.G. Kar Hospital: চিকিৎসক নির্যাতনের ঘটনায় সরব Rekha Sharma, পশ্চিমবঙ্গে 'রাষ্ট্রপতি শাসনের' দাবি

R.G. Kar Hospital: চিকিৎসক নির্যাতনের ঘটনায় সরব Rekha Sharma, পশ্চিমবঙ্গে 'রাষ্ট্রপতি শাসনের' দাবি
Rekha Sharma.jpg (Photo Credit: ANI/Twitter)

আরজিকর হাসপাতালে (R.G. Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কলকাতায় মহিলা চিকিৎসকের নির্যাতনের ঘটনায় প্রায় গোটা দেশের চিকিৎসকরা প্রতিবাদে মুখর, সেই সময় বিষয়টি নিয়ে তোপ দাগলেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন প্রধান রেখা শর্মা (Rekha Sharma)। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে রেখা শর্মা বলেন, হাসপাতালের ভিতর একজন সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসকের উপর অত্যাচার চালাল। তাঁকে খুন করল। হাসপাতালের ভিতরে যদি চিকিৎসকরা নিরাপত্তা না পান, তাহলে কোথায় তাঁরা নিরাপদে থাকবেন বলেও প্রশ্ন তোলেন রেখা। পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। এই ঘটনায় আলার প্রমাণিত, পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন মহিলারা। এসবের পাশাপাশি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বলেও দাবি করেন রেখা শর্মা।

আরও পড়ুন: R.G. Kar Hospital: মোবাইলে ভর্তি পর্ন, মহিলা চিকিৎসক খুনে অভিযুক্ত সঞ্জয় জেরায় বলল, 'ফাঁসি দিলে দিন'

শুনুন কী বললেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন প্রধান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).