Rekha Patra: রেখার প্রচারে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, সন্দেশাখালিতে উত্তেজিত গ্রামবাসীর রোষের মুখে পদ্মপ্রার্থী

রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ভোটের মুখে বাতিল হয়ে যায় সন্দেশাখালির প্রতিবাদী মুখ তথা বিজেপি প্রার্থী রেখার প্রচার সভা।

Rekha Patra: রেখার প্রচারে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, সন্দেশাখালিতে উত্তেজিত গ্রামবাসীর রোষের মুখে পদ্মপ্রার্থী
Protests during BJP candidate Rekha Patra campaign (Photo Credits: X)

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। মঙ্গলবার সকালে বসিরহাটের খড়িডাঙা গ্রামে প্রচারে এসেছিলেন রেখা। কিন্তু তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসী। ছোঁড়া হয় ইট, পাটকেল। রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ভোটের মুখে বাতিল হয়ে যায় সন্দেশাখালির (Sandeshkahli) প্রতিবাদী মুখ তথা বিজেপি প্রার্থী রেখার প্রচার সভা। এদিকে মঙ্গলবারই রেখাকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে 'X ক্যাটাগরির' নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিজেপি প্রার্থীর বিপদের আঁচ করেই ভোটের মুখে তড়িঘড়ি তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

রেখার গাড়ি ঘিরে বিক্ষোভ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 30, 2024 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).