North Bengal Flood: পাহাড়ে ভারী বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত মিরিক ও কার্শিয়াং মহকুমা, পর্যটনে ক্ষতির চিন্তায় ব্যবসায়ীরা

North Bengal Flood: পাহাড়ে ভারী বৃষ্টি ও ধসের জেরে ক্ষতিগ্রস্ত মিরিক ও কার্শিয়াং মহকুমা, পর্যটনে ক্ষতির চিন্তায় ব্যবসায়ীরা
Mirik Tourism Effected (Photo Credit: X@ANI)

অবিরাম ভারী বৃষ্টি ও ধসের কবলে বিধ্বস্ত পাহাড়, এই চিত্র এখন গোটা উত্তরবঙ্গে । দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়াং থেকে মিরিক- সর্বত্রই ছবিটা একই । সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে সবথেকে বেশি । রবিবার রাত পর্যন্ত সরকারি হিসেবে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে ২৫ জনের । সংখ্যাটা আরও বাড়াবে বলে আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা ।

মিরিকের পর্যটন শিল্পে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের প্রভাব, খালি হোটেল রেস্তোরাঁ-

ভরা পর্যটনের মরশুমে এইধরনের প্রাকৃতিক বিপর্যয় চিন্তার ভাজ ফেলেছে পর্যটন ব্যবসায়ীদের মাথায়। মিরিক বা কার্শিয়াং এর অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের ওপর। উত্তরবঙ্গের সাম্প্রতিক অবস্থায় পর্যটকরা আর পাহাড়মুখি হতে চাইছে না । একের পর এক বুকিং বাতিল হতে শুরু করেছে । অগস্ট এবং সেপ্টেম্বরেও ধসের কারণে বুকিং কম হয়েছিল । অক্টোবর থেকে বুকিংয়ে আশার আলো দেখেছিল ব্যবসায়ীরা, কিন্তু ফের সেই আলো নিভিয়ে দিল পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 07, 2025 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).