West Bengal: পুরভোটের প্রচারে নিষিদ্ধ রোড শো-পদযাত্রা, বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক ৫ জন

করোনা সংক্রমণ তুঙ্গে উঠেছে রাজ্যে। এদিকে, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগরে পুরভোট। কোভিড সংক্রমণ নিয়ে সাবধান রাজ্য নির্বাচন কমিশন তাই ভোটের প্রচার নিয়ে বড় নির্দেশ দিল।

West Bengal: পুরভোটের প্রচারে নিষিদ্ধ রোড শো-পদযাত্রা, বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক ৫ জন
Vote (File pic)

করোনা সংক্রমণ (Covid-19) তুঙ্গে উঠেছে রাজ্যে। এদিকে, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি (Siliguri), বিধাননগর (Bidhanagar), আসানসোল (Asansol), চন্দননগরে (Chandan Nagar) পুরভোট (Civic Poll)। কোভিড সংক্রমণ নিয়ে সাবধান রাজ্য নির্বাচন কমিশন তাই ভোটের প্রচার নিয়ে বড় নির্দেশ দিল। সেগুলি হল-১) পুরভোটের প্রচারে কোনওরকম রোড শো, পদযাত্রা করা যাবে না। নিষিদ্ধ সাইকেল ও বাইকে মিছিলও। ২) বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক পাঁচজন যেতে পারবেন, ৩) ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ইন্ডোরে প্রচার করতে হবে, ৪) খোলা জায়গায় জনসভায় ৫০০ জনের বেশি মানুষকে রাখা যাবে না, ৫) রাত ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রচার করা যাবে না। আরও পড়ুন: মুম্বই থেকে গোয়ায় আসা প্রমোদতরীতে ৬৬ জন যাত্রী কোভিড পজেটিভ

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 03, 2022 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).