Monk Protest Rally in Kolkata: সাধুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা দাবি করে খালি পায়ে প্রতিবাদ মিছিলে সন্ন্যাসীরা

অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গেরুয়া বসন গায়ে খালি পায়ে পথে নেমেছেন তাঁরা।

Monk Protest Rally in Kolkata: সাধুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতার ক্ষমা দাবি করে খালি পায়ে প্রতিবাদ মিছিলে সন্ন্যাসীরা
Monk Protest Rally in Kolkata against Mamata Banerjee's remarks (Photo Credits: X)

সাধুদের (Monk) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কলকাতার রাজপথে নামলেন সাধু-সন্তরা। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গেরুয়া বসন গায়ে খালি পায়ে পথে নেমেছেন তাঁরা। সাধুদের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ভারত সেবাশ্রমের বেলডাঙা শাখার অধ্যক্ষ কার্তিক মহারাজ। এই ঘটনাপ্রবাহের সূত্রপাত গত শনিবার হুগলির গোঘাটে একটি নির্বাচনী সভায়। ভোটের প্রচারমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ তুলে পথে নেমেছেন সাধুরা।

আরও পড়ুনঃ কলকাতার একাংশে আগামী দু মাস জারি ১৪৪ ধারা, মঙ্গলবার মোদীর রোড শোয়ের দিন থেকে কার্যকর

খালি পায়ে সাধুদের প্রতিবাদ মিছিল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2024 08:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).