Metro Schedule On Bhai Dooj: ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষ্যে আজ ব্লু এবং গ্রিন লাইনে কম সংখ্যক পরিষেবা, জানাল মেট্রো রেলওয়ে

Metro Schedule On Bhai Dooj: ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষ্যে  আজ ব্লু এবং গ্রিন লাইনে কম সংখ্যক পরিষেবা, জানাল মেট্রো রেলওয়ে
Metro Smart Card (Photo Credit: X)

আজ ভ্রাতৃ দ্বিতীয়া, সেই কারণে ব্লু এবং গ্রিন লাইনে কম সংখ্যক পরিষেবা দেওয়া হবে বলে জানাল মেট্রো রেলওয়ে।  ব্লু লাইনে মোট ২৭২ টির পরিবর্তে আপে ৯১ ডাউনে ৯১ টি সহ মোট ১৮২ টি এবং গ্রিন লাইনে ২২৬ টির পরিবর্তে ৭২ টি আপ ও ৭২ টি ডাউন সহ মোট ১৪৮ টি পরিষেবা দেওয়া হবে। ব্লু লাইনে প্রথম ও শেষ পরিষেবার সময় সূচি অপরিবর্তিত থাকবে। গ্রিন লাইনে শেষ পরিষেবার সময়সূচি এবং হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ এর প্রথম পরিষেবার সময় সূচি অপরিবর্তিত থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের প্রথম পরিষেবা সকাল ৬ টা ৩৯ মিনিটের পরিবর্তে সকাল ৬ টা ৩২ মিনিটে শুরু হবে। ইয়েলো, অরেঞ্জ এবং পার্পেল লাইনে পরিষেবা অন্যান্য দিনের মত স্বাভাবিক থাকবে বলে মেট্রো সূত্রের খবর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).