RG Kar Protest: কাল সুপ্রিম শুনানি, বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার পথে ডাক্তাররা

কাল, সোমবার ফের সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে আজ, রবিবার পথে নামলেন ডাক্তাররা।

RG Kar Protest: কাল সুপ্রিম শুনানি, বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার পথে ডাক্তাররা
RG Kar Protest (File Photo) (Photo Credit: ANI/X)

আর কত অপেক্ষা? আরজি কর কাণ্ডের ৫০ দিন কেটে গিয়েছে। কিন্তু বিচারের আশা এখনও ছাড়েনি শহরবাসী। কাল, সোমবার ফের সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার আগে আজ, রবিবার পথে নামলেন ডাক্তাররা। পুজোর আবহেও বিচারের দাবি থেকে সরে যাননি আন্দোলনাকারীরা। আরজি কাণ্ডের পাশাপাশি সাগর দত্ত হাসপাতালেরর ঘটনায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররাও পথে নামলেন। শিল্পী সমাজের একটা অংশও পথে নামলেন। সবার একটাই দাবি, বিচার চাই। সিবিআইয়ের হাতে এখন তদন্তভার।

গত ২০ অগস্ট প্রথম বার আরজি কর মামলার শুনানি হয়। তারপর থেকে এখনও অবধি চার বার মামলাটি শুনানির জন্য ওঠে। প্রতি বারই তালিকার প্রথমে স্থান পায় মামলাটি। সকাল সাড়ে ১০টায় আদালত বসলে শুনানির জন্য প্রথম ডাক পড়ে এই মামলাটির। কিন্তু আগামীকাল (৩০ সেপ্টেম্বর, সোমবার) সকালের পরিবর্তে দুপুর ২টার সময় আরজি কর-কাণ্ডের মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

নিরাপত্তার দাবিতে পথে ডাক্তাররা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 09:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).