মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত ৪ মে দুই মহিলাকে নগ্ন করে যেভাবে তাঁদের চূড়ান্ত হেনস্থা করা হয়, তা নিয়ে গর্জে উঠতে শুরু করে প্রায় গোটা দেশ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ভিডিয়ো দেখে হৃদয় ভেঙে গিয়েছে। যেভাবে দুই মহিলাকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে, তা দেখে রাগের উদ্রেক করে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে সমবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

 

মণিপুরের ঘটনায় বৃহস্পতিবার মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)