Mamata Banerjeee: স্পেনে গিয়ে ফের পায়ে চোট, রাজঘাটের আন্দোলন কর্মসূচিতে মমতার যোগে অনিশ্চয়তা
স্পেনে গিয়ে পায়ে চোট পেয়েছে তৃণমূল সুপ্রিমো। তাই কলকাতা ফিরেই তাঁকে দৌড়তে হয়েছিল এসএসকেএমে। চিকিৎসকরা ১০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এদিকে আগামী ২ অক্টোবর দিল্লির রাজঘাটে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি।
শনিবার রাতেই স্পেন সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjeee)। আগামী ২ অক্টোবর দিল্লির রাজঘাটে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি। সেখানে মমতার যোগ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে, স্পেনে গিয়ে পায়ে চোট পেয়েছে তৃণমূল সুপ্রিমো। তাই কলকাতা ফিরেই তাঁকে দৌড়তে হয়েছিল এসএসকেএমে (SSKM)। চিকিৎসকরা ১০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। হিসাব মত মুখ্যমন্ত্রীর বিশ্রাম পর্ব শেষ হবে ৪ অক্টোবর। তাই শাসক শিবিরের অন্দরে রাজঘাটের আন্দোলন কর্মসূচিতে মমতার যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
রাজঘাটের আন্দোলন কর্মসূচিতে মমতার যোগে অনিশ্চয়তা...
#WestBengal Chief Minister #MamataBanerjee's presence at the #TrinamoolCongress' upcoming agitation programme at the Raj Ghat in New Delhi from October 2 has become uncertain as doctors have advised her bed rest for 10 days. pic.twitter.com/1gPakWvHl3
— IANS (@ians_india) September 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 25, 2023 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

