Mamata Banerjee on Aadhaar Issue: 'এটা পশ্চিমবঙ্গ, দিল্লি নয়' আধার বাতিল হতেই বিকল্প কার্ড দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্ন থেকে জানালেন, বাতিল হয়ে যাওয়া ওই সমস্ত আধারের পরিবর্তে বিকল্প কার্ড দেবে রাজ্য। যাতে তাঁরা রাজ্যের কোন সুবিধা থেকে বঞ্চিত না হয়।

Mamata Banerjee on Aadhaar Issue: 'এটা পশ্চিমবঙ্গ, দিল্লি নয়' আধার বাতিল হতেই বিকল্প কার্ড দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Photo Credits: ANI

রাজ্যের বহু মানুষের আধার কার্ড (Aadhaar Card) রাতারাতি বাতিল করে দিয়েছে কেন্দ্র। যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল। এবার রাজ্যের আধার সমস্যা মেটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্ন থেকে জানালেন, বাতিল হয়ে যাওয়া ওই সমস্ত আধারের পরিবর্তে বিকল্প কার্ড দেবে রাজ্য। যাতে তাঁরা রাজ্যের কোন সুবিধা থেকে বঞ্চিত না হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকে রাজ্য সরকার একটি পোর্টাল চালু করছে, যার নাম 'আধার সমস্যার পোর্টাল'। যাদের আধার কার্ড (Aadhaar Card) বাতিল হয়ে গিয়েছে তাঁরা দ্রুত ওই পোর্টালের মাধ্যমে আবেদন করুণ। মমতার কথায়, 'এটা পশ্চিমবঙ্গ, দিল্লি নয়। এখানে কোন গরীব মানুষকে না খেতে পেয়ে মরতে দেব না আমি'।

আরও পড়ুনঃ আধার নিষ্ক্রিয় ইস্যুতে মোদীকে চিঠি মমতার

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 06:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).