Mamata Banerjee Injured: SSKM হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে আনা হল মুখ্যমন্ত্রীকে

Mamata Banerjee Injured: SSKM হাসপাতাল থেকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে আনা হল মুখ্যমন্ত্রীকে
Mamata Banerjee Injured (Photo Credit: Twitter/ANI)

গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসকেএমের উডবার্ন হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে। উডবার্ন হাসপাতালে সেলাই পড়ে মুখ্যমন্ত্রীর মাথায়। এরপর মুখ্যমন্ত্রীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে এসএসকেএম থেকে মুখ্যমন্ত্রীকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীকে উডবার্ন থেকে বের করার আগে এসএসকেএমের গোটা হাসপাতালে চত্ত্বর কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়। ফলে হুইল চেয়ারে করে এসএসকেএমের উডবার্ন হাসপাতালের ওয়ার্ড থেকে বের করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে হাসপাতালে ছুটে আসেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হাসপাতালে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: Mamata Banerjee Injured: চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপাল ফেটে রক্ত, ভর্তি হাসপাতালে

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 09:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).