Shashi Panja On CV Ananda Bose: 'আপনি কিছু না করলে পশ্চিমবঙ্গে থাকুন', রাজ্যপাল বোসকে কটাক্ষ শশী পাঁজার

Shashi Panja On CV Ananda Bose: 'আপনি কিছু না করলে পশ্চিমবঙ্গে থাকুন', রাজ্যপাল বোসকে কটাক্ষ শশী পাঁজার
CV Ananda Bose (Photo Credits: ANI)

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী শশী পাঁজা। রাজ্যের মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যেপাল হয়েও সি ভি আনন্দ বোস বর্তমানে কেরলে রয়েছেন। কেরলে আনন্দ বোস কী করছেন বলে প্রশ্ন তোলেন শশী পাঁজা। পাশাপাশি তিনি আরও বলেন, যদি আপনি কিছু না করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গে থাকুন। এটা অত্যন্ত লজ্জাজনক যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যকে অসম্মানিত করছেন। সম্প্রতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করেন রাজভবনের এক মহিল কর্মী। রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন বলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ জমা পড়তেই পুলিশ তদন্ত শুরু করে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: Governor CV Ananda Bose: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে 'শ্লীলতাহানির' অভিযোগ মহিলা কর্মীর

শুনুন কী বললেন শশী পাঁজা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2024 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).