Loksabha Election 2024: 'ইদের ছুটিতে এলে ভোট দিন, নাহলে নাগরিকত্ব ছিনিয়ে নেবে', পরিযায়ী শ্রমিকদের বললেন মমতা
পরিযায়ী শ্রমিকরা বাড়িতে এলে, তাঁরা যেন ভোট না দিয়ে কর্মস্থলে না ফেরেন। যে সমস্ত শ্রমিক ঈদ (Eid) উপলক্ষ্যে বাড়িতে এসছেন, তাঁরা যাতে ভোট না দিয়ে কর্মস্থলে না ফেরেন, সেই অনুরোধ জানানো হয়েছে। এবার এমনই বললেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, আপনি যদি ভোট না দেন, তাহলে ওরা আপনাদের আধার কার্ড নিয়ে নেবে এবং নাগরিকত্বও ছিনিয়ে নেবে। এভাবেই নাম না করে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলায় সিএএ যেমন হতে দেব না, তেমনি এনআরসি-ও যাতে না হয়, সেই ব্যবস্থা করব। অসমে যখন এনআরসি করা হয়, তার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
দেখুন কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়...
Murshidabad | West Bengal CM Mamata Banerjee says, "I would like to request all the migrant workers who have come here to celebrate Eid please don't go back without voting because if you don't vote in the coming days they will take away your Aadhar card and your citizenship. I… pic.twitter.com/YK6nVYuq9J
— ANI (@ANI) April 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

