Lok Sabha Election 2024 Results: 'অধীর চৌধুরীকে শ্রদ্ধা করি', বহরমপুরে জিতেই স্পোর্টস অ্যাকাডেমি গড়ার কথা জানালেন তৃণমূলের ইউসুফ পাঠান

Lok Sabha Election 2024 Results: 'অধীর চৌধুরীকে শ্রদ্ধা করি', বহরমপুরে জিতেই স্পোর্টস অ্যাকাডেমি গড়ার কথা জানালেন তৃণমূলের ইউসুফ পাঠান
Yusuf Pathan (Photo Credit: ANI/Twitter)

বহরমপুরে ২৫ বছরের রাকর্ড ভেঙে দিয়েছেন ইউসুফ পাঠান। বহরমপুর আসন থেকে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীকে পরাজিত করে জয়ের হাসি হাসেন রাজনীতিতে নবাগত ইউসুফ (Yusuf Pathan )। বহরমপুর আসন থেকে জয়ী হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বলেন, তিনি অধীর চৌধুরীকে সম্মান করেন। একজন বর্ষীয়ান নেতা হিসেবে অধীর চৌধুরীকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। নির্বাচনে জয়ের পর ইউসুফ পাঠান আরও জানান, তিনি স্পোর্টস অ্যাকাডেমি খুলবেন। মানুষ যদি এইভাবে তাঁর পাশে থাকেন, তাহলে স্পোর্টস অ্যাকাডেমি খুলতে পারবেন বলেও আশা প্রকাশ করেন বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ইউসুফ পাঠান।

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Results: জয়ের লকেট রচনার গলায়, হুগলি থেকে জয়ী বাংলার আর এক দিদি

শুনুন কী বললেন ইউসুফ পাঠান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).