Kolkata Rain: বুধ সকালে রোদের দেখা মিললেও, জল সরেনি বহু এলাকায়, দেখুন বালিগঞ্জে এখনও বইছে স্রোত
মঙ্গলবার বৃষ্টির যে ভয়াবহ রূপ কলকাতা (Kolkata Rain) দেখেছে, তা গত ৪০ বছরে শহরবাসী বা গোটা রাজ্যবাসী (West Bengal) প্রত্যক্ষ করেনি। ১৯৭৮ সালের বন্যার পর এই প্রথম কলকাতা শহর অস্বাভাবিক হারে বন্যার গতি প্রকৃতি দেখতে পেল। মঙ্গলবার যে হারে শহর জুড়ে বৃষ্টি হয়, তা রেকর্ড। বুধবার আকাশে হালকা রোদের দেখা মিলেছে। বুধবার রোদের দেখা মিললেও, শহরের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। দক্ষিণ কলকাতার বহু অংশ থেক জল এখনও নামেনি। ফলে বালিগঞ্জও (Ballygunge) এখনও ডুবন্ত অবস্থায় রয়েছে।
বুধবার সকালে বালিগঞ্জে জলের স্রোতের ভিতর দিয়েই গাড়ি চলতে শুরু করে। দুর্গা পুজোর (Durga Puja 2025) আগে এমন প্রবল দুর্যোগ কলকাতা প্রত্যক্ষ করেনি। তাই জল নামলে কীভাবে পুজো প্যান্ডালগুলিকে আবার নতুন করে উজ্জ্বল সাজ এবং আলোয় মুড়ে দেওয়া যাবে এবং সেই সঙ্গে সাধারণ মানুষও স্বস্তির মুখ দেখবে, তা নিয়ে চিন্তায় উদ্যোক্তা থেকে প্রশাসন, সব মহলই।
আরও পড়ুন: Durga Puja 2025: পুজোর মুখে রেকর্ড বৃষ্টি, এবার দেবী দুর্গার কি নৌকায় অগমণ? কী বলছে পঞ্জিকা
দেখুন বালিগঞ্জে এখনও জল থই থই অবস্থা...
#Ballygunge area in #Kolkata still submerged, a day after rain fury lashed the city. pic.twitter.com/2Tepjq4cOk
— Sreyashi Dey (@SreyashiDey) September 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 24, 2025 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

