RG Kar Incident: আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, বিক্ষোভের মাঝে হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার ও মুখ্যসচিব
রবিবার থেকে হাসপাতালের জরুরি বিভাগের জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দেন।
কলকাতার বুকে আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের একাংশের বিক্ষোভ অব্যাহত। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ-খুন হওয়া চিকিৎসকের ন্যায় বিচার সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতির পথ বেছে নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। রবিবার থেকে হাসপাতালের জরুরি বিভাগের জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতির ডাক দেন। এরই মধ্যে এদিন বিকেলে আরজি করে এলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা (BP Gopalika) এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গয়াল (Vineet Goyal)। তাঁদের আগে সেখানে পৌঁছে গিয়েছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্তারা।
আরজি করে পুলিশ কমিশনার...
#WATCH | Kolkata Police Commissioner Kumay Goyal visited R G Kar Medical College and Hospital in Kolkata, where a woman post-graduate trainee (PGT) doctor was sexually assaulted and murdered, on August 9. pic.twitter.com/aVC8zdv9xj
— ANI (@ANI) August 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 11, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

