Kolkata Rain: 'মেঘভাঙা বৃষ্টিতে' ভাসছে কলকাতা, ডুবেছে গাড়ি, বাইক,পুজো প্যান্ডাল, দেখুন শহরের পরিস্থিতি

Kolkata Rain: 'মেঘভাঙা বৃষ্টিতে' ভাসছে কলকাতা, ডুবেছে গাড়ি, বাইক,পুজো প্যান্ডাল, দেখুন শহরের পরিস্থিতি
Kolkata Rain (Photo Credit: FB)

মঙ্গলবার সকাল থেকে কলকাতায় (Kolkata Rain) তুমুল বৃষ্টি শুরু হয়েছে। প্রায় গোটা শহর জলমগ্ন। রাস্তাঘাট যেমন ভেসে যাচ্ছে তেমনি গাড়ি থেকে বাইক ডুবে যাচ্ছে। শহর কলকাতার বহু বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। এক নাগাড়ে তুমুল বৃষ্টিতে কলকাতার ট্রাফিক পরিষেবা ভেঙে পড়েছে। ফলে বিপর্যয় যেন ঘিরে ফেলছে চারপাশ থেকে শহর কলকাতার (Kolkata) মানুষকে।

সোমবার মাঝ রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে কলকাতার একাধিক বাড়িতে যেমন জল ঢুকেছে তেমনি বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে। কলকাতা শহরে এমন বৃষ্টি কখনও হয়নি বলে জানান বহু মানুষ। আবহাওয়া দফতরের তেমন কোনও ইঙ্গিত ছাড়াই কলকাতা যেমন ভাসতে শুরু করেছে, তার জেরে মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্মচাপ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা জারি করা হয়। কিন্তু সেই বৃষ্টি যে এভাবে মেঘভাঙা বৃষ্টির মত রূপ নেবে, তা কল্পনা করতে পারেননি কলকাতা শহরের মানুষ।

আরও পড়ুন: Record Rain In Kolkata: পুজোর মুখে 'ভিলেন' বৃষ্টি, রাতভর দুর্যোগে বানভাসি শহর, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে ভাসতে শুরু করেছে সহর কলকাতা...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).