Kolkata Doctor Death: ফের CBI-এর থ্রি-ডি লেজার ম্যাপিং আরজি করের জরুরি বিভাগে

সেমিনার রুম থেকে জুনিয়র তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলেও ধর্ষণ এবং খুনের ঘটনা সেখানেই হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারছেন না সিবিআই আধিকারিকেরা।

Kolkata Doctor Death: ফের CBI-এর থ্রি-ডি লেজার ম্যাপিং আরজি করের জরুরি বিভাগে
CBI team 3D laser mapping (Photo Credits: ANI)

যত রহস্য জরুরি বিভাগে। আরজি করের (RG Kar Incident) সেমিনার রুম থেকে জুনিয়র তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলেও ধর্ষণ এবং খুনের ঘটনা সেখানেই হয়েছে কিনা তা নিশ্চিত হতে পারছেন না সিবিআই আধিকারিকেরা। পাশের কোন ঘরে অপরাধ ঘটিয়ে দেহ সেমিনার রুমে রেখে আসার তথ্যও একেবারে উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। তাই বারেবারে ঘটনাস্থলে ছুটে গিয়েছে সিবিআই (CBI)। ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রমাণও যাতে নজর না এড়িয়ে যায় তার জন্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে থ্রি-ডি লেজার ম্যাপিং যন্ত্র। আজ রবিবার ফের লেজার ম্যাপিং মেশিন নিয়ে আরজি করের জরুরি বিভাগে পৌঁছল সিবিআই দল। এদিকে শুক্রবার এবং শনিবারের পর আজ রবিবারেও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদের জন্যে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে ডেকে পাঠাল কলকাতা পুলিশ, বিকেলের মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).