Joychandi Pahar Station: অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Joychandi Pahar Station: অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠল পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Joy Chandi Pahar Amrit Bharat (Photo Credit: X@iamDurgapur)

অমৃত ভারত স্টেশন প্রকল্পে পুরুলিয়া জেলার জয়চন্ডীপাহাড় স্টেশন নতুন রূপে খুলে গেল যাত্রীদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী এই স্টেশনের উদ্বোধন করেন। এগারো কোটি টাকারও বেশি খরচ করে এই স্টেশনের আধুনিকিকরন করা হয়েছে। দুটি লিফট ছাড়াও র‍্যাম্প, উন্নত প্লাটফর্ম, অত্যাধুনিক শৌচাগার, দিব্যাংগজনদের জন্য বিশেষ সুবিধা,পানিয় জলের ব্যাবস্থা, অত্যাধুনিক পার্কিং ব্যাবস্থা গড়ে তোলা হয় এখানে। অমৃত ভারত প্রকল্পে জয়চন্ডীপাহাড় স্টেশনের খোলনলচে বদলে যাওয়ায় দারুন ভাবে খুশি এলাকার মানুষ। এদিনের অনুষ্ঠানে সৈনিক পরিবারের সদস্যদের বিশেষ ভাবে সম্মানিত করা হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষ থেকে। এদিন জায়ান্ট স্কৃনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন স্টেশনে আসা যাত্রীরা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2025 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).