Kunal Ghosh: তৃণমূলের কাছে ক্ষমতা এলে রান্নার গ্যাসে ১০০ নয় ৫০০ টাকা কমবে, মোদীকে আক্রমণ করে ঘোষণা কুণালের
নির্বাচনের পর ফের ক্ষমতায় এলে গ্যাসের দাম আরও ৩০০ টাকা বাড়িয়ে দেবে বিজেপি সরকার। বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2024) রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদী সরকার। তবে কেন্দ্রের এই ঘোষণাকে আমল দিচ্ছে না বিরোধীরা কেউই। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) মত, '১০০০ টাকার গ্যাসে ১০০ টাকা কমানোর কোন মানে নেই'। এই সিদ্ধান্ত সম্পূর্ণ মোদীর রাজনৈতিক কৌশল। নির্বাচনের পর ফের ক্ষমতায় এলে গ্যাসের দাম আরও ৩০০ টাকা বাড়িয়ে দেবে বিজেপি সরকার। এমনটাই অভিমত তৃণমূল নেতার। তবে লোকসভা নির্বাচনের পর যদি অ-বিজেপি কোন দল দিল্লির মসনদে বসে আর তৃণমূল নীতি নির্ধারকের ভূমিকায় থাকে তাহলে গ্যাসের দাম ৫০০ টাকা কমানো হবে বলে ঘোষণা কুণালের।
দেখুন...
#WATCH | Kolkata: TMC leader Kunal Ghosh says, "If the price of gas cylinder had crossed Rs 1000 then what is the point of reducing it by Rs 100?... This is a political gimmick...If there is a non-BJP government at the Centre & if TMC remains in the role of policy maker, then… pic.twitter.com/xR8rRPqU0D
— ANI (@ANI) March 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 06:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

