Mamata Banerjee: ভোটের আগে রাজ্যে 'দাঙ্গা' করবে বিজেপি, পুরুলিয়ার সভামঞ্চ থেকে সতর্কতা মুখ্যমন্ত্রীর
রাজ্যে মোদীর সভাকে কটাক্ষ করে মমতার তোপ, 'মিছিল, মিটিং করছেন করুণ। কিন্তু দাঙ্গা করবেন না'।
রবিবার ধূপগুড়িতে সভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জলপাইগুড়ি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী ভিড়ের উদ্দেশ্যে বললেন, 'জলপাইগুড়িবাসী ঠিক করে নিয়েছেন ১৯ এপ্রিল জয়ন্তকে রেকর্ড ভোটে জয় পাওয়াবে'। অন্যদিকে এদিন পুরুলিয়ার লধুড়কা শিব মন্দির গ্রাউন্ডে আয়োজিত তৃণমূলের সভামঞ্চ থেকে পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে মোদীর সভাকে কটাক্ষ করে মমতার তোপ, 'মিছিল, মিটিং করছেন করুণ। কিন্তু দাঙ্গা করবেন না'। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, '১৯ তারিখে ভোট আর ১৭ তারিখে দাঙ্গা করবে ওরা (বিজেপি)। রাম তোমাদের কানে কানে বলেনি দাঙ্গা করতে। কিন্তু তাও এরা করবে। আর এনআইএ-কে ঢুকিয়ে দেবে'।
দেখুন...
#WATCH | Purulia: West Bengal Chief Minister Mamata Banerjee says, "Hold rallies and meetings but do not riot. It is they (BJP) who will riot. Voting is on 19 April and they will riot on 17 April. Lord Ram does not tell you to riot but these people will riot and by rioting, they… pic.twitter.com/AKIOOu8jjh
— ANI (@ANI) April 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2024 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

