Modi in Purulia's Public Rally: '৪ জুনের পর নতুন সরকার গড়ে ভ্রষ্টাচারীদের জেলে পুরব', পুরুলিয়ার জনসভা থেকে মোদীর গ্যারান্টি

পুরুলিয়ার পর বিষ্ণুপুর এবং মেদিনীপুরে পরের দুটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর।

Modi in Purulia's Public Rally: '৪ জুনের পর নতুন সরকার গড়ে ভ্রষ্টাচারীদের জেলে পুরব', পুরুলিয়ার জনসভা থেকে মোদীর গ্যারান্টি
Modi in Purulia's Public Rally (Photo Credits: ANI)

রবিবার রাজ্যে তিনটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। পুরুলিয়ায় (Purulia) বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে এদিনের প্রথম জনসভা করলেন মোদী। জনসভা থেকে 'মোদীর গ্যারান্টি' ছুঁড়ে প্রধানমন্ত্রী বললেন, 'দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না'। ৪ জুনের পর নতুন সরকার গড়ার পর ভ্রষ্টাচারীদের জেলে ভরার ব্যবস্থা করবেন তিনি। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে দুর্নীতিমুক্তি দেশ গড়ার আশ্বাস দিয়ে নমো বললেন, '২০১৪ সালে বলেছিলাম ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেব। ২০১৯-এ বলেছিলেন ভ্রষ্টাচারীদের এক এক করে ধরে জেলে ভরব। আর ২০২৪ এ বলছি, ভ্রষ্টাচারীদের জীবন জেলের বাইরে অতিবাহিত হতে দেব না'। পুরুলিয়ার পর বিষ্ণুপুর এবং মেদিনীপুরে পরের দুটি সভা রয়েছে প্রধানমন্ত্রীর।

দুর্নীতিমুক্ত ভারত... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2024 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).