Howrah-Puri Vande Bharat Express: রাজ্যবাসীর জন্য খুশির খবর, বাড়ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচ, চাপ কমবে টিকিটের

Howrah-Puri Vande Bharat Express: রাজ্যবাসীর জন্য খুশির খবর, বাড়ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচ, চাপ কমবে টিকিটের
Vande Bharat Express between Howrah, Puri (Photo Credit: IANS)

এবার আড়ে বহরে বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেস (Howrah, Puri Vande Bharat Express)। তবে হাওড়া-পুরী রুটে। এবার থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আরও ৪টি কোচ বাড়ানো হচ্ছে। ১৬ থেকে এবার ২০টি কোচ হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) টিকিটের চাহিদা বাড়ছে হু হু করে। সেই চাহিদার দিকে নজর রেখেই এই কোচ বৃদ্ধির প্রস্তাব। আগামী ১৬ মে থেকে ১৬-র পরিবর্তে ২০টি কোচ নিয়ে ছুটবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। চারটি এসি চেয়ার কার কোচ বাড়ানো হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে মিলছে এই খবর। ফলে খুশির খবর রাজ্যবাসীর (West Bengal) জন্য। বছরের বিভিন্ন সময়ে বাঙালির যেভাবে পুরী যাত্রার হার বাড়ছে, সেদিকে নজর রেখেই রেলের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: Vande Bharat Express: যান্ত্রিক ত্রুটির জেরে থামল বন্দে ভারতের চাকা, মালগাড়ির ইঞ্জিন এসে টেনে নিয়ে গেল এক্সপ্রেস

বাড়ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2025 07:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).