Former BJP State President Sukanta Majumdar: 'প্রথমে দেশ, পরে দল, শেষে আমি' দলীয় কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

Former BJP State President Sukanta Majumdar: 'প্রথমে দেশ, পরে দল, শেষে আমি'  দলীয় কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের
Sukanta Majumdar (Photo Credit: IANS/Twitter)

৩ বছর দায়িত্ব সামলানোর পর অবশেষে দলের সভাপতির ব্যাটন চলে গেছে অন্য কারওর হাতে। তবুও দলের একনিষ্ঠ কর্মী হিসাবে এখনও বিজেপির নেতা কর্মীদের কাছের লোকটার নাম সুকান্ত মজুমদার। নতুন রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার দিনেই সদ্য প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Former BJP State President Sukanta Majumdar) দলের কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বিজেপিতে যোগদান এবং রাজ্য সভাপতি পদে থাকাকালীন তার অভিজ্ঞতার উল্লেখ করেন। তিনি বলেন,রাজ্য সভাপতি পদে থাকার সময় বহু ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার জন্য কেউ আঘাত পেয়ে থাকলে তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। শ্রী মজুমদার জানান,তিনি রাজ্য সভাপতি থাকার সময় ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমলেও গ্রামাঞ্চলের মতো শহরাঞ্চলেও দলের সংগঠন মজবুত হয়েছে। তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি সবার প্রথম দেশ তারপরে দল এবং সবশেষে নিজের বিষয়ে ভাবার পরামর্শ দেন।

এক্স হ্যান্ডেলের পাতায় পোস্ট করলেন সেই চিঠিঃ-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 10:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).