Dhono Dhanyo Auditorium: মুখ্যমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল ধনধান্য অডিটোরিয়ামের তোরণ, 'উত্তম স্মরণে' অনুষ্ঠানে এসে জখম ২ শিল্পী
মুখ্যমন্ত্রী এসে পৌছনোর আগে সেখানে ঘটে গেল দুর্ঘটনা। অডিটোরিয়ামের ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত হন দুই লোকশিল্পী। অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন তাঁরা।
Dhono Dhanyo Auditorium: ধনধান্য অডিটোরিয়ামের তোরণ ভেঙে দুর্ঘটনা। চাপা পড়ে জখম দুই শিল্পী। বুধবার, ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) ৪৪'তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ধনধান্য অডিটোরিয়ামের আয়োজন করা হয়েছিল 'উত্তম কুমার স্মরণে' অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এসে পৌছনোর আগে সেখানে ঘটে গেল দুর্ঘটনা। অডিটোরিয়ামের ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত হন দুই লোকশিল্পী। অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন তাঁরা। এসএসকেএম হাসপাতালের (SSKM) ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে দুই আহতকে। ঘটনার ঠিক আধা ঘণ্টা পরে ওই পথ দিয়েই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়ে। এদিনে অডিটোরিয়ামের তোরণ ভেঙে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।
দেখুন...
VIDEO | Injuries reported after temporary gate collapses at West Bengal CM Mamata Banerjee's event in Kolkata.
The event was organised by the Information and Cultural Affairs Department at Dhanadhanya Auditorium to mark the 44th death anniversary of legendary actor Uttam Kumar. pic.twitter.com/luQkQpmXQs
— Press Trust of India (@PTI_News) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

