Cyclone Remal: রেমাল আছড়ে পড়তেই তাজপুরেও উত্তাল সমুদ্র, সন্দেশখালিতে গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার প্রচেষ্টা NDRF-এর
ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) ভূভাগে আছড়ে পড়তেই উত্তাল হয়ে পড়তে শুরু করে দিঘার সমুদ্র। দিঘার পাশাপাশি সোমবার সকালে তাজপুরেও সমুদ্রের উত্তাল পরিস্থিতি চোখে পড়ে। গতরাতে রেমাল আছড়ে পড়ার পর থেকেই পূর্ মেদিনীপুরের একাধিক জায়গায় পরিস্থিতি বেসামাল হতে শুরু করে।
দেখুন ভিডিয়ো তাজপুরের...
#WATCH | Purba Medinipur, West Bengal: Morning visuals from Tajpur after cyclone Remal made landfall yesterday night. pic.twitter.com/LLvdntaCze
— ANI (@ANI) May 27, 2024
দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতেও রেমাল আছড়ে পড়ার পর থেকে পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করে। সাগরদ্বীপে রেমালের দাপটে একাধিক গাছ উপড়ে পড়তে শুরু করে। ফলে ভোরের আলো ফুটতেই বিপর্যয় মোকাবিলাকারী দল বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু করে।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Sandeshkhali, North 24 Parganas: NDRF team clears road after a tree uprooted near Sagar Island amid heavy rain and gusty winds. #CycloneRemal
(Souce: NDRF) pic.twitter.com/YSgRMEqbvX
— ANI (@ANI) May 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 27, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

