Cyclone Dana: শক্তিশালী ঘূর্ণিঝড়ের আতঙ্ক, বিমান চলাচল বন্ধ হচ্ছে কলকাতায়
ঘূর্ণিঝড় (Cyclone) ডানা (Dana) তাণ্ডব চালাবে পরপর ২ দিন ধরে। ওড়িশার (Odisha) পাশাপাশি বাংলায়ও (West Bengal) পড়বে ডানার প্রভাব। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) উড়ান চলাচল বন্ধ করা হচ্ছে। ২৪ অক্টোবর থেকে ২৫ তারিখ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান উড়বে না। অতি ভারী বৃষ্টির সঙ্গে এক নাগাড়ে ঝড় বইবে কলকাতায়। ফলে যাত্রীদের সুরক্ষার স্বার্থেই কলকাতা বিমানবন্দরের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ২৪ অক্টোবর থেকে ১৫ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান চলাচল।
আরও পড়ুন: Cyclone Dana: স্থলভাগে আছড়ে পড়ার পর ১২০ কিমিতে তাণ্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা
কলকাতা বিমানবন্দরের তরফে কী জানানো হল দেখুন...
In view of Cyclone DANA's impact on the coastal region of West Bengal, including Kolkata, it has been decided to suspend flight operations from 1800 IST on 24.10.2024 to 0900 IST on 25.10.2024 due to predicted heavy winds and heavy to very heavy rainfall at Kolkata: Kolkata… pic.twitter.com/KhiNAMcqyK
— ANI (@ANI) October 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

