Adhir Ranjan Chowdhury: মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী
আরজি কর কাণ্ডে মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধেয় সোদপুরে গিয়েছিলেন অধীর।
আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডে মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধেয় সোদপুরে গিয়েছিলেন অধীর। তার আগে বিধান ভবন থেকে ধর্মতলার পথে মিছিল করেন তিনি। সঙ্গে ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। তার আগে এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর মতে ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া উচিত। তবে সরকার আসল দোষীদের আড়াল করতে চাইছে। কেন কলেজের অধ্যক্ষকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন? এর উত্তর দিতে হবে। এরকম ঘটনা ঘটলে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে।
Watch: Congress leader Adhir Ranjan Chowdhury reaches Sodepur to meet the family of the RG Kar Hospital victim pic.twitter.com/zqaOEPmS9K
— IANS (@ians_india) August 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 14, 2024 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

