Murshidabad Violence: মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার নাটক করছেন, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির
বিগত কয়েকদিনের অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। ঘরছাড়া ধুলিয়ান, জঙ্গিপুর, সুতি সহ বিভিন্ন এলাকার মানুষজন। যদিও রবিবার থেকে পরস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এমনটাই দাবি পুলিশের।
বিগত কয়েকদিনের অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। ঘরছাড়া ধুলিয়ান, জঙ্গিপুর, সুতি সহ বিভিন্ন এলাকার মানুষজন। যদিও রবিবার থেকে পরস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এমনটাই দাবি পুলিশের। এদিকে মুর্শিদাবাদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। গোটা পরিস্থিতি নিয়ে বিজেপি, তৃণমূল দুই দলকেই দুষলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। তিনি বলেন, বিজেপি তো বরাবরই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। রাজ্যে মুখ্যমন্ত্রীও ধর্মনিরপেক্ষতার নাটক করছে। বাংলার সরকার বিজেপিকে সাধারণ মুসলমানদের জিহাদি বলার সুযোগ দিচ্ছে। আমরা মতে, সরকার ইচ্ছা করেই সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর সৃষ্টি করছে। একসময় গোধরাতেও এরকমভাবেই সাম্প্রদায়িক অশান্তি করেছিল বিজেপি।
দেখুন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য
#WATCH | Delhi: On Murshidabad violence, Former Congress MP from Murshidabad's Berhampore, Adhir Ranjan Chowdhury says, "We all know that the BJP will do communal polarisation. The West Bengal chief minister is doing drama, she pretends to be secular. The Bengal government is… pic.twitter.com/WfAOYQtEVT
— ANI (@ANI) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2025 09:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

