CM Mamata Banerjee: ‘বাংলায় কথা বললেই কীভাবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা যায়!’; মমতা বন্দ্যোপাধ্যায়

'SIR নামে ভোটার তালিকা থেকে একজনও ভোটারকে বাদ দেওয়া উচিত নয়...।'

CM Mamata Banerjee: ‘বাংলায় কথা বললেই কীভাবে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা যায়!’; মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee (Photo Credit: ANI/X)

নয়াদিল্লি: বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision) নামে ভোটার তালিকা থেকে একজনও ভোটারকে বাদ দেওয়া উচিত নয় বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের নতুন নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' (SIR) প্রক্রিয়ায় নতুন ভোটারদের তালিকাভুক্তি এবং বিদ্যমান ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য কঠোর নিয়ম জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকাকে গণতন্ত্রবিরোধী বলে অভিযোগ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। এই নিয়মগুলি সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ এলাকার তরুণ, অল্পশিক্ষিত এবং পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে এই নির্দেশ জারি করেছে, যা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে। আরও পড়ুন: Bird strike In Flight: বিমানে পাখির ধাক্কা, ভেঙেচুরে গেল সামনের অংশ, যাত্রীদের কী ভয়ঙ্কর পরিস্থিতি হল দেখুন ভিডিয়োতে

মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে সমাবেশে আরও বলেন, ‘বাংলায় কথা বললেই কীভাবে  বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা যায়’।

ঝাড়গ্রামে সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).