Mamata Banerjee on SIR: ‘ডাবল ইঞ্জিন সরকার আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে’; মমতা বন্দ্যোপাধ্যায়

দাবি করা হচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

Mamata Banerjee on SIR: ‘ডাবল ইঞ্জিন সরকার আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে’; মমতা বন্দ্যোপাধ্যায়
CM Mamata Banerjee. (Photo Credits: ANI)

 কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন ‘ডাবল ইঞ্জিন সরকার’ (Double-engine government) এসআইআর SIR-এর নামে ভোটার তালিকা থেকে বাংলার প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, এটি এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স)-এর একটি ছদ্মরূপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন বাঙালি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। আরও পড়ুন: Arjun Singh: ইন্ডিয়া জোট ট্রাম্পকেই সমর্থন করে, বড়সড় অভিযোগ করে বসলেন অর্জুন সিং

‘ডাবল ইঞ্জিন সরকার আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে’

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 2500 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).