Recruitment Scam: পুর মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার, সিবিআই তদন্ত বহালের নির্দেশ হাইকোর্টের
পুরসভা নিয়োগ মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। এই মামলায় বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা।
পুরসভা নিয়োগ মামলায় আদালতে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। এই মামলায় বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। তার মানে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই। রাজ্য সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের পুনর্বিবেচনা করার আর্জি জানানো হলেও তা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।
এ দিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু কলকাতা হাইকোর্টের এক সদস্যের বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহা এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনওরকম রক্ষাকবচ দিলেন না। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
দেখুন টুইট
#CalcuttaHighCourt's single-judge bench of Justice Amrita Sinha upheld the order by the bench of #JusticeGangopadhyay for a #CBI probe into the alleged multi-crore recruitment scam in municipalities of #WestBengal. pic.twitter.com/Cr6q60gxQF
— IANS (@ians_india) May 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2023 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

