Firhad Hakim: বিজেপির চুরি রাজ্য সরকার ধরবে, ভূতুড়ে ভোটার ইস্যুতে মন্তব্য ফিরহাদ হাকিমের
ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে শনিবার সকাল থেকে রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে ঘুরছেন রাজ্যের নেতা মন্ত্রীরা।
ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে শনিবার সকাল থেকে রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে ঘুরছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। এমনকী এদিন সকাল থেকেই স্কুটিনি করতে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দেখা গিয়েছে নিজের ওয়ার্ডে। এই নিয়ে তিনি বলেন, "চোররা যখন চুরি করে তখন তাঁরা ভাবে যে পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু পুলিশ তাঁদের ধরে ফেলেন। তেমনই বিজেপি ভেবেছে ভুয়ো ভোটার রাজ্যে ঢুকিয়ে ভোট করাবে। বিজেপির চুরি রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ধরবেই। সীমান্ত এলাকাতেও আমদের দল ভূতুড়ে ভোটারের বিষয়টি খতিয়ে দেখবে। আমি নিজে মালদা, মুর্শিদাবাদে যাব। ভোটার তালিকায় একটিও ভুয়ো ভোটারদের রাখব না"।
দেখুন ফিরহাদ হাকিমের বক্তব্য
#WATCH | Kolkata: West Bengal Minister and Kolkata Mayor Firhad Hakim says, "Those who are thieves think that they will escape after robbery, but still the police catch them...The same way BJP thinks that they will escape, but the TMC is the police that will catch them..." pic.twitter.com/ntEa3L9Ob4
— ANI (@ANI) March 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 01, 2025 11:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

