আগামী ৯ জানুয়ারি, রবিবার কলকাতায় আসার কথা ছিল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র (JP Nadda)। আগামী রবি ও সোমবার কলকাতায় দলের কর্মী ও সংগঠন নিয়ে ঠাসা কর্মসূচি ছিল নাড্ডা-র। কিন্তু পশ্চিমবাঙলায় কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতা সফর পিছিয়ে দিলেন নাড্ডা।
একের পর এক নেতা-কর্মী দল ছাড়ায় রাজ্যে বিজেপি-র সংগঠনের মনোবল ভেঙে পড়া, বিধাননগর-শিলিগুড়ি সহ গুরুত্বপূর্ণ পুরভোটের আগে নাড্ডার এই সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কলকাতায় যে হারে কোভিড সংক্রমণ বাড়ছে, তাতে কোনও ঝুঁকি না নিয়ে সফরসূচি পিছিয়ে দিলেন বিজেপি সভাপতি। আরও পড়ুন: পরপর ৩ দিন জ্বর না এলে ৭ দিনেই শেষ নিভৃতবাস, কোভিড নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের
দেখুন টুইট
In view of the evolving Covid situation and rising number of new cases in Kolkata, BJP national president JP Nadda's scheduled visit to West Bengal on 9-10th January stands postponed, says the state's BJP unit.
— ANI (@ANI) January 5, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)