মঙ্গলবার রামপুরহাটের মল্লারপুরের তেলডা গ্রামে রানীগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। একটি সরকারি বাস মুখোমুখি একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৯জন মারা যান। বাসের ধাক্কায় অটো থেকে রাস্তায় উপরে ছিটকে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মৃতদেহ ছড়িয়ে ছটিয়ে পড়ে থাকতে দেখা যায় জাতীয় সড়কে। খবর দুর্ঘটনাগ্রস্থরা ওই অটো চেপে চাষের কাজ করে ঘরে ফিরছিলেন। ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন ওইসব যাত্রীরা।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও পড়ুন-পার্থর সাহায্য নেবেন না, প্রাক্তন মন্ত্রীকে সাফ জানালেন অর্পিতা
দেখুন টুইট
PM Narendra Modi expresses anguish on a tragic accident in Birbhum, WB. He also announced Rs 2 lakh for the next of kin of each deceased & Rs 50,000 for the injured pic.twitter.com/JGkG1rW6W4
— ANI (@ANI) August 9, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)