Lok Sabha Elections 2024: মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও বাংলার নারীদের উপর 'নির্যাতন', রানাঘাট সভা থেকে মমতাকে নিশানা অমিত শাহের
বাংলার মা-বোনের নিশ্চিন্ত করে অমিত শাহ আরও বলেন, 'চিন্তা করার কোন দরকার নেই। সিবিআই তদন্ত করছে। সন্দেশখালির অপরাধীদের উলটো ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে'।
শুক্রবার নদিয়ার রানাঘাটে প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এদিন জনসভার মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় ছিল সেই সন্দেশখালি (Sandeshkhali)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বললেন, 'মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও ধর্মের নামে এখানে মহিলাদের উপর বছরের পর বছর ধরে নির্যাতন চলেছে। যা তাঁর নেতারাই করেছেন'। বাংলার মা-বোনের নিশ্চিন্ত করে অমিত শাহ আরও বলেন, 'চিন্তা করার কোন দরকার নেই। সিবিআই তদন্ত করছে। সন্দেশখালির অপরাধীদের উলটো ঝুলিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে'। যদিও এদিনের সভামঞ্চ থেকে সন্দেশখালির ভিডিয়োকাণ্ড নিয়ে মুখ খলেননি কেন্দ্রীয় মন্ত্রী।
দেখুন কী বললেন অমিত শাহ...
"ममता बनर्जी को शर्म आनी चाहिए,, केंद्रीय गृह मंत्री अमित शाह ने जनसभा को संबोधित करते हुए साधा निशाना... #AmitShah #BJP #Politics #MamtaBanerjee #WestBengal pic.twitter.com/Hxoe2yNmmO
— INH 24X7 (@inhnewsindia) May 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 10, 2024 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

