Amartya Sen: ১৫ দিনের মধ্যে ছাড়তে হবে বাড়ি! জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর

নোবেলজয়ী অর্থনীতিবিদকে পাঠানো ওই নোটিশে সই রয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর। নোটিশে ‘প্রতীচী’-র জমির লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Amartya Sen: ১৫ দিনের মধ্যে ছাড়তে হবে বাড়ি! জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ বিশ্বভারতীর
Amartya Sen Notice Photo Credit: Twitter@ANI & Twitter@ians_india

১৫ দিনের মধ্যে ছাড়তে হবে বাড়ি। না হলে বলপ্রয়োগ করতে বাধ্য হবে কর্তৃপক্ষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই মর্মে ফের উচ্ছেদের নোটিশ দিল বিশ্বভারতী।নোটিশ অনুযায়ী ৬ মে র মধ্যে ছাড়তে হবে বাড়ি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র গেটে আগেই উচ্ছেদের নোটিশ ঝুলিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুধবার ফের নতুন করে তাঁকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়।সূত্রের খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদকে পাঠানো ওই নোটিশে সই রয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর। নোটিশে ‘প্রতীচী’-র জমির লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 20, 2023 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).