Suvendu Adhikari: ছাড়ার পাত্র আমি নই, বারুইপুর কাণ্ডের পর পুলিশ সুপারের অফিস ঘেরাও নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীর সভা ঘিরে বুধবার দুপুর থেকেই উত্তপ্ত ছিল বারুইপুর। রাশমেলার মাঠ থেকে কিছুটা দূরেই তৃণমূল কংগ্রেসের মিছিলের অনুমতি দিয়েছিল থানা।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ঘিরে বুধবার দুপুর থেকেই উত্তপ্ত ছিল বারুইপুর। রাশমেলার মাঠ থেকে কিছুটা দূরেই তৃণমূল কংগ্রেসের মিছিলের অনুমতি দিয়েছিল থানা। স্বাভাবিকভাবেই বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা একে ওপরের ওপর চড়াও হয়। যে কারণে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরেও হামলা চালানো হয়। এই নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা আগেই হুশিয়ারি দিয়েছিলেন যে পুলিশ সুপারের অফিস ঘেরাও করবেন তিনি। বেলা গড়াতেই কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নেন তিনি। আগামী ২৭ মার্চ থানা ঘেরাও করবেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "ছাড়ার পাত্র আমি নই। আমি প্রতিবাদ করবই"।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, "...After taking permission from the High Court, we will do the 'gherao' of the SP office on 27th March" https://t.co/695yTWJ91V pic.twitter.com/ygwFGE955m
— ANI (@ANI) March 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 10:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

