Adhir Ranjan Chowdhury: পদত্যাগ করলেন অধীর চৌধুরী, পঁচিশ বছরের সাংসদের কেন এমন সিদ্ধান্ত!

লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার বৈঠক শেষে কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Ranjan Chowdhury: পদত্যাগ করলেন অধীর চৌধুরী, পঁচিশ বছরের সাংসদের কেন এমন সিদ্ধান্ত!
Adhir Ranjan Chowdhury (Photo Credit: X)

কলকাতা: কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) । পঁচিশ বছরের সাংসদ অধীর চৌধুরী ২০২৪-এর লোকসভা নির্বাচনে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডাকা হয় মৌলালি যুবকেন্দ্রে। বৈঠকে কংগ্রেসের একাংশ দাবি করেন তাঁরা বামেদের সঙ্গে এই জোট আর মেনে নিতে পারছেন না। অনেকে দাবি করেন, বামেদের সঙ্গে জোট করেই তাঁদের সর্বনাশ হয়েছে। এরজন্য আঙুল তোলা হয় অধীর রঞ্জন চৌধুরীর দিকেই।

আজ বিকেলে কংগ্রেস কমিটির (Congress Committee) রাজ্য ইউনিটের বৈঠকের পরে অধীর চৌধুরী তাঁর পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। যদিও তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে কি না সে বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 21, 2024 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).