Elon Musk: বারাক ওবামা অতীত! টুইটারে সবচেয়ে বেশি অনুসরণকারী ইলন মাস্কের

টুইটারে অনুসরণকারীর সংখ্যায় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা-কে টপকে গেলেন সংস্থাটির চিফ এগজিকিউটিভ অফিসার ইলন মাস্ক।

Elon Musk: বারাক ওবামা অতীত! টুইটারে সবচেয়ে বেশি অনুসরণকারী ইলন মাস্কের
Photo Credits: Wikimedia commons

টুইটারে অনুসরণকারীর সংখ্যায় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা(Former USA President Barack Obama)-কে টপকে গেলেন সংস্থাটির চিফ এগজিকিউটিভ অফিসার ইলন মাস্ক (Twitter CEO Elon Musk)। বৃহস্পতিবার একথা জানা গেছে টুইটারের তরফে। এর ফলে টুইটারে বিশ্বের সবথেকে বেশি অনুসরণকারী (world's most followed person) হল ইলন মাস্কেরই।

অনুসরণকারীর যে হিসাব টুইটারের তরফে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কেনা ইলন মাস্ক-কে বর্তমানে অনুসরণ করছেন ১৩ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৭০৯ জন। আর বারাক ওবামার অনুসরণকারী (followers) হলেন ১৩ কোটি ৩০ লক্ষ ৪২ হাজার ৮১৯ জন। অনেকের মতে, টুইটার কিনে নেওয়ার সুবিধা পেয়েছেন ইলন মাস্ক। আরও পড়ুন: AKTU Made Robot: অভিনব রোবট তৈরি ডাঃ এপিজে আব্দুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2023 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).