Twitter: টুইটার ছাঁটাই করবে ৯০ শতাংশ ভারতীয় কর্মীকে, দাবি আন্তর্জাতিক সংস্থার
ফের কোপ পড়তে চলছে টুইটারে কর্মরত ভারতীয় কর্মচারীদের উপর। এমনটাই জানা গেল আন্তর্জাতিক এক সংস্থার প্রকাশিত রিপোর্টে।
নয়াদিল্লি: ফের কোপ পড়তে চলছে টুইটারে (Twitter) কর্মরত ভারতীয় কর্মচারীদের (Indian employess) উপর। এমনটাই জানা গেল আন্তর্জাতিক এক সংস্থার প্রকাশিত রিপোর্টে।
সোমবার সন্ধ্যায় বিশ্বখ্যাত সংস্থা ব্লুমবার্গের (Bloomberg) তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এবার ভারতে কর্মরত কর্মচারীদের মধ্যে ৯০ শতাংশকে বরখাস্ত করতে চলেছে ইলন মাস্কের নিয়ন্ত্রণাধীন টুইটার কর্তৃপক্ষ। এর ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে টুইটারের পুরনো কর্মীদের ছাঁটাই করা শুরু করেছেন ইলন মাস্ক। প্রথমে সরিয়ে দেন টুইটারের চিফ এগজিকিউটিভ পরাগ আগরওয়ালকে। এরপর একে একে আর্থিক বিভাগের প্রধান ও আইনি বিভাগের প্রধান-সহ একাধিক ভারতীয় কর্মচারীকে।
BREAKING: Bloomberg reports that Twitter has fired 90% of its employees in India
— The Spectator Index (@spectatorindex) November 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 07, 2022 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

