Amazon Layoffs : অ্যালেক্সায় কয়েকশো কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন

আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হবে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত

Amazon Layoffs : অ্যালেক্সায় কয়েকশো কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন
Amazon, Representational Image (Photo Credit: File Photo)

কয়েকশো কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। সংস্থার অ্যালেক্সা ডিভিশনে এই ছাঁটাই করা হবে বলে জানা গেছে। অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রসুচ যিনি অ্যালেক্সা এবং ফারায় টিভি সার্ভিসের বিষয়টি দেখেন তিনি জানিয়েছেন যে সাম্প্রতিক কালে ব্যাবসায়িক সিদ্ধান্তের কথা মাথায় রেখে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঝুঁকছে সংস্থা। তাই বেশ কিছু ক্ষেত্রে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও বহুবার সংস্থার পক্ষ থেকে বিভিন্ন দফতরে ছাঁটাই অব্যাহত ছিল। আবারও একবার ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজন। শুক্রবার সকাল বেলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় কর্মরত কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

ভারতের ক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যেই দেওয়া হবে ছাঁটাইয়ের খবর।এছাড়া অন্যান্য দেশে সময়মতো কথাবার্তার মাধ্যমে ছাঁটাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).